All About Love (Bengali)
A
0
Altın Yaprak
পরাক্রমশালী ভালোবাসা
যতই হও না কেন বলিষ্ঠ আর উঁচু
তবু শিশিরের শীতলতা নিতে
ভোরের কাছে করতে হবে মাথা নিচু ।
যতই হও না কেন ধনী কিংবা গুণী
তবু শুনতে ঝর্নার মনমোহিনী সঙ্গীত
কোন উপ নদীর কাছে হতে হবে ঋণী ।
যতই হও না কেন বিশাল কিংবা বিস্তৃত
তবু পেতে হলে জীবনের একটু মাধুর্য
ভালোবাসার কাছে এসে হতেই হবে নত।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş