দরজাহীন ঘর2

A Abdul Wahab Abdul Wahab
0 Altın Yaprak
এখন যে ঘরটিতে আছি আমরা তার দুটো জানলা এবং একটি দরজা দরজাটি দীর্ঘদিন আগেই বন্ধ হয়ে গেছে কারন সেটি ছিল একটি তৈলাক্ত যন্ত্র আর তেল শুকিয়ে যাওয়ায় বহু কষ্ট করেও খোলা যায় না তবে মেঝেটি রয়েছে উজ্জ্বল প্রথম প্রেমে পড়া বন্ধুর চোখের মত আর জানলা দুটি এখনও পূর্ণিমার চাঁদের আলোর মত স্নিগ্ধ কেউ কেউ লিখে চলেছেন দুল দুল ঘাসের কথা দিচ্ছেন রৌদ্রের বর্ণনা কিংবা ফুলের আমরা এখন দুজনে শুধু বলতে চাই আমরাও এক কালে জেনেছিলাম তাদের এবং খুব ভালোবাসিতাম নদীর তীব্র স্রোতকে তবে যৌবনের একটা বিপদ ছিল আর সেই বিপদের সম্মুখীনো হওয়া হয়েছিল বহু বার আর নয় সে সব এখন শুধু এড়িয়ে চলা কারন এখন সর্দি, কাশি আর বাতের ব্যথা আমাদের সঙ্গী তবে নিজেকে খুশি রাখতে মাঝে মাঝে দু চারটে ধুপকাঠি জ্বালাই আর সুখ পেতে লিখি কবিতা বসে বসে একা সকাল, সন্ধ্যা কিংবা রাত্রি দ্বিপ্রহরে।

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.