হিংসায় পশুদের থেকে মানুষেই অগ্রণী
A
0
Altın Yaprak
হিংসায় পশুদের থেকে মানুষেই অগ্রণী
বেড়াতে গিয়ে নিজ অজান্তেই হারিয়ে গিয়ে ছিলাম
ঘন এক গভীর অজানা জঙ্গলে
পাশে ছিল এক সমুদ্র
আর তার তীরেই ছিল এক জনহীন দ্বীপ
সেই দ্বীপে নাই নাই করে কাটিয়েছিলাম
পাক্কা সাত মাস তের দিন
সাথী বলতে ছিল যতসব কীটপতঙ্গ
আর দেখা করতে আসতো
এক এক করে ছোট ছোট পশু থেকে
বড় বড় নানা ধরনের, নানা রঙের বিহঙ্গ
কোন বর্ণনা দেওয়ার আগে বলে রাখি
সকল মানুষের তরফ থেকে আমি তাদের কাছে মাফ চেয়ে নিয়েছি
কারন এই মানুষের জাত
শুধু ঢাকবার জন্য নিজের খাম চরিত্র আর হিংস্র স্বভাব
বড় বজ্জাতি করে করেছিল রাজনীতি
এবং বলেছিল মানুষের থেকে পশুরাই হিংস্রতর
কিন্তু তাদের দেওয়া পরিসংখ্যান থেকে যা জেনেছি
তাতে নির্ভুল ভাবে প্রমাণিত হয় এবং আজ আমি নিশ্চিত রুপে বলতে পারি
হিংসায় পশুদের থেকে মানুষেই অগ্রণী
নিজের হাতে নিজেরা
কিংবা তাদের হাতে যত না মরেছে মানুষ
মানুষের হাতে পশুরা
আর মানুষের হাতে মানুষ মরেছে তার থেকে অনেক অনেক গুণ বেশী।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş