Lunatic
A
0
Altın Yaprak
কি আর বইলি,
প্রবাহ কি হোল তোর?
শৃঙ্গ যে মুচকি হাসে
আর তলা যে করে আপসোস,
আজ পর্যন্ত কেউ এলো না
মাথায় হাত বুলিয়ে বললো না
আমি আছি পাশে
মন খারাপ করো না
কিংবা আজ পর্যন্ত কেউ নামলো না
বললো এসে
হে সমুদ্রতল ‘’ কেমন আছো? ‘’
এই ক্ষ্যাপা
জীবনে কি এমন ক্ষেপ লে?
ভুল করেও কি কোনদিন
নিজের নাম ঠিকানা ভুললে,
কিংবা নিজের হাত ঘড়িটি
ডিম ভেবে কি কোনদিন সিদ্ধ করতে দিলে?
যদি না,
তাহলে খেপামু কি হোল তোর?
জীবনে কি আর এমন শিখলে
যদি না জানলে সেই রহস্য
আশি বছরের থুর থুরি বুড়িটা
কি করে ধরে রাখে ষোড়শীর সৌন্দর্য?
কিংবা একাদশী সুন্দরী
সারা জীবন একাদশীই রয়ে গেল
কি গোপন বিদ্যা তার
কোন দিন ভুল করেও বুড়ী হোল না ।
যদি এও না জানলে
জীবনে কি বিদ্যা শিক্ষা হোল তোর?
Bu şiiri puanla
Henüz puan verilmemiş