Ma '' In Bengali)
A
0
Altın Yaprak
মা
আমার একটি রূপকথার গাছ ছিল
সেটি ছিল ঠিক মানুষের মতো, ভুল হলো
মানুষটি ছিল ঠিক একটি গাছের মতন
তার নীচে হাওয়া পেতাম ছায়া পেতাম
চোখে দেখেছিলাম মমতা আর ভালোবাসা
কণ্ঠে শুনেছিলাম গান মধুমাখা
তার মুখ ছিল মায়াভরা
বহু দূর থেকে ছুটে আসতাম
এমনি ছিল তার এক মায়াবী টান
সেই গাছ আজ নেই, ভুল হলো
সে আছে আশে পাশেই আলোর ছায়া হয়ে
কিংবা মাটির সুগন্ধি হয়ে ছড়িয়ে আছে
জড়িয়ে আছে আমাকে
আমি তাকে প্রতিদিন দেখতে পাই আমার অন্তরে ।
তার জন্য আজ আমি যখন অশ্রু চোখে
মা আমার আমারই ছোট্ট মেয়েটির মতন
ছুটে এসে পাশে বসে
মুছে দেয় চোখ মুখ আর দুষ্টুমি করে হাসে ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş