Nothing Is Greater Than Man
A
0
Altın Yaprak
মানুষের থেকে নাই কেহ মহীয়ান
এই ধরণীতে
এমন এমন মানুষ দেখেছি আমি
কী আর বলবো
বিচিত্র তাদের অবস্থান
না ডাঙ্গায় না জলে
আবার ঠিক কুমীরের মতন
উভয় স্থানে তাদের অবলীলায় স্বচ্ছন্দ বিচরণ
নিজ স্ত্রী থাকতেও
পর স্ত্রীর সাথে করে চলে প্রেম
আবার একই সাথে আউরিয়ে চলেন হাদিস আর কুরান
কিছু লোক তো আবার
শুধু করিবার জন্য লিঙ্গ পুজা
আর পান করিবার জন্য অমৃত সুধা
ইসলাম ছেড়ে বেরিয়ে গেছেন
কেউ কেউ আবার
শুধু ঢাকবার জন্য ঘুস আর সুদ
মুখে লটকে নিয়েছেন দাড়ি
মাথায় তুলে নিয়েছেন টুপি
আর আউরিয়ে চলেছেন ইসলামের গুরু গম্ভীর বাণী
কী বিচিত্র তাদের চরিত্র
কী বিচিত্র তাদের আচরণ
অবশেষে বলতেই হয়
এই ধরণীতে সবই সম্ভব সবই সত্য
আর মানুষের থেকে নাই কেহ মহীয়ান ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş