অক্ষমতা
A
0
Altın Yaprak
সিরিয়ায় যা হচ্ছে শিশু নারী মানব হত্যা
আর যারা এখানে খেলছে মহা আনন্দে দোল বা হোলি
আমি এই ফাঁকে তাদের দুই চারটি কথা বলি
বলার মধ্যে ছিল দুইয়ের মধ্যে ঠিক নয় কোনটি
কিন্তু শুনবে কে? কেউ শুনেনা কথা
সবারই কান খোলা আছে শুধু বিবেকের ঘরে তালা
চোখ আছে দেখছেও রক্তের রং লাল কদর্যতা কালো
তবু মারে হাত এদিক সেদিক ঢু মারে লাগে লাগায় মুখ
পিপাশু ভাবে এইতো আনন্দ এইতো জীবন সুখ
সুখের মুখে ছাই আনন্দের নাকে ছ্যাঁকা
তারা আজ সবাই নেশাগ্রস্থ পাগল ক্ষ্যাপা
কেউ খেয়েছে ভাং হাত্তু কেউ চেখেছে ক্ষমতার সুরমা
কেউ হয়েছে চরিত্রহীন লম্পট কেউ ছুঁড়ে মারছে বোমা
কোথাও বোমার ভেতরে মুত্র কোথাও ভয়ংকর বারুদ
মানুষ মরে শূন্য হল আমি হলাম অঙ্গার
ভেতরে ফেটে গেলেও করতে পারি না চিৎকার
কেননা আমার অক্ষমতার নাম আর রং দুটোই হলুদ ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş