Poemhunter.com
A
0
Altın Yaprak
মানুষেই সৃষ্টির শ্রেষ্ঠ
মানুষ বড় মহান
এ কথাও বলবে আবার
ভুত প্রেত আত্মা ইত্যাদিতে ভয়ও পাবে
এ কেমন করে হয়?
বিজ্ঞান পড়বে
কিংবা বিজ্ঞান পড়িয়ে খাবে
আবার গ্রহণ হলে
বাড়ির সকল তৈরি খাদ্য
পাত্রসহ ফেলে আসবে
এ কেমন করে হয়?
তার থেকে বলি শোন
মানুষেই সৃষ্টির শ্রেষ্ঠ
আর আমি এই পৃথিবীতে অদ্বিতীয়
আমার কেউ কিচ্ছু করতে পারবে না
কারো ভয়ে আমি তাবিজ, কবজ
বা তুক তাক করবো না
কারন আমি জানি
কোন ভুত প্রেত বা কোন মস্তক হীন নর্তকী
আমার কেশাগ্রও বক্র করতে পারবে না ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş