প্রেম শেখা
A
0
Altın Yaprak
কবিরা কী করে হয় মিথ্যুক,
কোন ফুটো দিয়ে অহংকার করে বহিঃপ্রকাশ?
আমিতে আমার যে দম্ভ
কবিতার মধ্যে কবিরা যে বেলুন ফোলায়
কিংবা ঝরিয়ে দেয় গোলাপ বা আমের মুকুল
খ্যাঁক শিয়ালের গলায় বসিয়ে দেয় করুণ নুপুর
কিংবা আমি যে ফাটা বাঁশে আটকে যাওয়ার মতো চিল্লাই
তার অস্তিত্ব কি থাকতেই হবে?
তাই যদি হবে, তবে চল যাই
তাদের কাছে যারা খেলে প্রেমিক প্রেমিক
যারা গেঁজে ওঠা ভালোবাসায়
ফেনা তুলে আবৃত করে যেমন করে কুহেলিকা
তাদের ঝোপে দেখা গেছে, শোনা গেছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না
নিত্তি করে দিনে দুব্বার খায় গা মালিশ করা ঝাঁটা পেটা
আর ঐ সোহাগি কবি
তার তো এক সময়ে একটাই স্বামী বর
তবু তো ধরে রাখতে পারে না, করতে পারেনা মন জয়
তবু বাধা নেই তার প্রেম ফলাতে
কেননা বধ্যভূমিতে প্রেম চাষ সে আমাকে শেখায় ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş