সত্য
A
0
Altın Yaprak
আমি যখন ছিলাম আত্মঘাতী
নিজের পায়ে নিজেই মারছিলাম কুড়ুল
তখন ছিল আশেপাশে অনেকেই আর দিচ্ছিল হাততালি
ঘুরে দাঁড়ালাম
বললাম তাদেরও গায়ে আছে অসংখ্য ফুটো
পাশের লোক আলে গিয়ে দাঁড়ালো
বলল এই লোকের মতো পাঁজি নাই আর দুটো
সত্য কথা বড়ই তিতা এই কথাটি বলবো না আর
সত্য কথা বললে পরে হতে হবে একা
এই সত্য জেনেও আমি সত্য কথাই বলবো বারবার ।
পণ ধরেছি
লোভে পড়বো না আর করবোনা কাউকে ভয়
যা বুঝেছি তাই বলবো
এই সত্যের নামে ভণ্ডদের বড় পলিটিক্স হয়।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş