উপরি পাওনা
A
0
Altın Yaprak
আমি যখন কবিতায় ‘'আমি'' লিখি
তখন তারা কবিতাটিকে মনে করে আমার সেটি একটি আত্মজীবনী,
আর যখন লিখি ‘'তুমি''
তখন আমার ‘'আলটার ঈগৌ ‘' কে না ধরে
তারা মনে করে আমি কোন পাঠকের উদ্দেস্যে লিখেছি
কিন্তু তারা জানে না
আমার আমি, আমি নই
আমার আমি এক বিশ্বজনীনসত্তা
আর একটি বিশেষ ঘোষণা
আমি কারো জন্য লিখি না,
আনন্দ করতে দ্বিগুণ আর দুঃখ করতে অর্ধেক
আমি লিখি আমার জন্য
পাঠক কুল সম্পর্কে থাকি সম্পূর্ণ উদাসীন
কারন লেখা লেখি হল আমার কাছে এক রকমের মনো চিকিৎসা
তাহলে কি আমি কোন মানসিক রোগ গ্রস্থ?
কী অদ্ভুত! কী আশ্চর্য! !
পৃথিবীতে আছে কি এমন লোক
যার হয় না কোন দুঃখ
বা পায় না কোন সুখ?
তবে হ্যাঁ
আমার দুঃখে কেউ যদি পায় দুঃখ
কিংবা আমার আনন্দে, আনন্দ
তাহলে সেটি হবে আমার উপরি পাওনা মাত্র
আর আমার হয় পোয়া বারো ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş