What I Have Written Till Date, Ash!
A
0
Altın Yaprak
এতদিনে কী এমন লিখলাম, ছাই!
এতদিনে কী এমন লিখলাম, ছাই!
মন্তব্য করিলে তবে মন্তব্য পাই,
জানতে গিয়ে কী এমন জানলাম
নিজের কাছে গোপন না রেখে
কেউ না চাওয়াতেই বিলোতে যাই,
কী এমন আলো পেলাম হাতে
বিনা কারনে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে
নিজের অন্ধকারে নিজেই বসে রই,
ভাবতে গিয়ে কী এমন ভাবলাম
নিজের ভাবনা নিজেই খুইয়ে
আজ অন্যের ভাবনায় মাথা ঘামাই,
পথিক হতে গিয়ে এ কী পথ হাঁটলাম
নিজের পথ নিজেই হারিয়ে
কানার মতো অন্যকে পথ দেখাতে যাই ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş