>≫ Yet It Seems To Me (In Bngali)
A
0
Altın Yaprak
তবু যেন আমার মনে হয়
কোনিক ভাবে তার নিজের জায়গায়
ঠিক উঠেছে সূর্য রোজকার মতোই
আর চন্দ্র তার আঁচল মেলে
ঠিক ভাবেই বিতরণ করছে মুঠো মুঠো স্নিগ্ধ আলো
সবদিক সব কিছু আছে ঠিক
তবু যেন মনে হয় আমি নেই ভালো ।
হাওয়া তার নিজের মতো করে বইছে ঠিকই
কিন্তু আগের মতো আর নেই
রৌদ্রের পাল্লায় পড়ে সেও বদলে গেছে
উপরে উপরে শুধুই সোহাগী স্পর্শ
আর ভেতরে ভেতরে চালাচ্ছে চোরাগোপ্তা শোষণ
বারবনিতার হাসির মতোই
শুষ্ক এখন গাছ পালা
সবুজ রং আর আগের মতো আদর করে না
সামান্যতেই যাচ্ছে রেগে
চশমা পড়া দিদিমণির মতো করছে শাসন
দেখতে দেখতে সব কি সব হয়ে গেলো
কোন কিছুতেই কোনকিছু ঠিক নেই
তবু যেন আমার মনে হয়
আমি বেশ আছি, বেশ আছি ভালো ।
Bu şiiri puanla
Henüz puan verilmemiş