আগামী শিশুর অবাক প্রশ্ন (On India)
A
0
Altın Yaprak
জাতির যৌনাঙ্গে ছুঁচোর বিষ
পৌরুষ না জাগে।
সিংহনাদ ঢেকে গেছে আজ
ছুঁচোর কণ্ঠ রাগে।
কবরে শায়িত সত্য ধর্ম
যক্ষ্মা শিরদাঁড়ায়।
ধর্ষিতার রক্তে সিক্ত বীরত্ব
ধর্ম রক্ত-খেলায়।
খুন করলে 'ডি লিট' তুমি
'জ্ঞানপীঠ' হুক্কাহুয়ায়।
ধর্ষণ করলে মন্ত্রী শান্ত্রী
'মহান' মিথ্যাকলায়।
পাদদেশ চাঁটলে আচার্য্য তুমি
পশ্চাৎ চাঁটলে রত্ন।
উড়ালে ধ্বজা রাজার তুমি
বঙ্গ ভারত রত্ন।
চাঁটছে মানী চাঁটছে গুণী
চাঁটছে দেশের সবাই।
পাদদেশ কিংবা পশ্চাৎদেশ
বিচার কারও নাই।
কাঁদছে শিশু কাঁদছে নারী
রাজাই একা হাসে।
ধর্ষিতার কান্না শুনবে কে
চাঁটার জয়োল্লাসে?
"পুরাণের দিনে সুভাষ নামে
বীর দেবতা ছিলো।"
আগামী শিশুর অবাক প্রশ্ন-
"সে কি সত্য ছিলো? "
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş