আকাশ ছুঁতে চাও? (Inspiration)
A
0
Altın Yaprak
চন্দনের স্পর্শে থাকলে
তোমার থেকে চন্দনের সুগন্ধ বেরুবে।
নর্দমার স্পর্শে থাকলে
তোমার থেকে নর্দমার দুর্গন্ধ বেরুবে।
তুমি যদি আকাশ ছুঁতে চাও
তাহলে এমন মানুষের স্পর্শে থাকো
যে তোমার মধ্যে "বারুদ" ভরে দিতে পারে।
সে মানুষটি তোমাকে মিষ্টি কথা বলবে না।
কারন- মিষ্টি কথার মধ্যে বারুদ নেই।
বারুদ আছে সেই কথার মধ্যে, যা শুনলে
তুমি তখুনি ভীষণ অসুস্থ হয়ে পড়বে।
অসুস্থ হওয়ার হিম্মৎ যদি থাকে
তবেই তুমি আকাশ ছুঁতে পারবে।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş