আলো অন্ধকার (Light And Darkness)
A
0
Altın Yaprak
কেউ আঘাত করলে, মানুষ খুব বেশী
সাবধানী হয়ে উঠে। সে তার হৃদয়ের
জানালা দরজা বন্ধ করে দেয়। জানালা
দরজা বন্ধ করলে, ভবিষ্যতে ঝড়
ঢুকবে না ঠিকই। কিন্তু আলো বাতাসও
তো ঢুকবে না।
আলো বাতাস হীন ঘরের পরিণতি কি?
ভ্যাপসা অন্ধকার, দুর্গন্ধ, মাকড়সার জাল,
ইঁদুর আর কেউটে সাপের দৌরাত্ম।
রুদ্ধ হৃদয়ের মানুষদের পরিণতি অন্ধকার
দুর্গন্ধযুক্ত ঘরের মতো হয়।
ডাঃ অরুণ মাজী /সিডনি
Bu şiiri puanla
Henüz puan verilmemiş