আমায় তুমি দহন দাও (Amay Tumi Dohon Dao)
A
0
Altın Yaprak
প্রেমের স্পর্শ চাই না আমি
আমায় তুমি ঘৃণা দাও।
গোলাপ সুখ চাই না আমি
আমায় তুমি কাঁটা দাও।
পুড়লে সোনা
যেমন খাঁটি হয়।
পুড়লে পাপী
তেমন বাল্মীকি হয়।
সখী গো
পাপী আমি বাল্মীকি হবো
আমায় তুমি দহন দাও।
পুস্প বাগান গড়বো বুকে
আমায় তুমি আঁচড় দাও।
© অরুণ মাজী
Painting: Emile Eisman Semenovski
Bu şiiri puanla
Henüz puan verilmemiş