আমি ভালো লোক নই (Ami Bhalo Lok Noi)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
কবিতা যারা লেখে তারা ভালো লোক নয়। তারা ইড়িং বিড়িং ক্রিং ক্রিং টাইপের লোক। হৃৎপিণ্ডে তাদের ছারপোকা তেলাপোকা, সড়সড় করে। মনে তাদের গুবরে পোকা মাকড়শা, খসখস করে। বুকে তাদের বেদনার বাজনা, দিনরাত বাজে। মাইরি বলছি- কবিতা যারা লেখে তারা ভালো লোক নয়। তারা স্পর্শহীন চুম্বনহীন চারপেয়ে, চাঁড়াল টাইপের জীব। আমার ঠাকুরদা কখনো কবিতা লিখে নি। একটাও লিখেনি। কক্ষনো লিখেনি। ঠাম্মা আমার তার পান খাওয়া গালে দাদুকে, দিনদুপুর চুমু দিতো। কবিতার মতো ফালতু কাজে তার ফুরসৎ ছিলো না। যে হতভাগাদের নারী ঠোঁটে কবিতা আঁকার ভাগ্য হয় না; সে মুখপোড়া-রাই কেবল কাগজে কবিতা আঁকে। যে সব ফাউ হয়ে জন্মানো হতভাগাদের নারী কেশে শিল্প গড়ার ভাগ্য হয় না; তারাই কেবল মৃত অক্ষর নিয়ে আলতু ফালতু শিল্প গড়ে। সে জন্যই আমি কবিতা লিখতে চাই না। তবুও, লিখতে হয়। মালবিকা যেদিন আমায় কাছ ঘেঁষতে দেয় না; সেদিন আমি ব্যর্থ প্রেমিকের বাঁধভাঙা বেদনার কবিতা লিখি। মালবিকার ঠোঁটে যেদিন চেরীর বদলে উচ্ছের তেতো স্বাদ পাই; সেদিন আমি আশাহত আকাশের নির্লিপ্ত নিরাশার কবিতা লিখি। ভগবানের দিব্যি দিয়ে বলছি- কবিতা যারা লেখে তারা ভালো লোক নয়। তারা ইড়িং বিড়িং ক্রিং ক্রিং টাইপের লোক। বুকে তাদের এক সাগর বেদনা। চোখে তাদের এক নদী অশ্রু। হৃৎপিন্ডে তাদের এক আকাশ অব্যক্ত যন্ত্রণা। মালবিকার ঠোঁটের মধু তো পাই না তাই কবিতা লিখি। গা ছুঁয়ে বলছি তোমাদের- যেদিন মালবিকার চেরী ঠোঁটে কবিতা আঁকতে পারবো; সেদিন মৃত অক্ষরগুলোকে সেই মুহূর্তেই বিদায় দেবো। আমি ভালো লোক নই। যারা কবিতা লেখে তারা ভালো লোক নয়। তারা ভালো লোক হতে পারে না। কক্ষনো না। © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.