আমিও কি আর কম মাতাল?
A
0
Altın Yaprak
দিনগুলো ভালো যাচ্ছে না।
কাজে চাপ,
তারপর রাতজেগে লেখালেখি।
হাল ছেড়ে
পালাতে শিখি নি বলেই
এখনো বেয়ে যাচ্ছি।
বুকে তুড়ি মেরে,
দুর্ভাগ্যের গালে থাপ্পড় মেরে,
এখনো বেয়ে যাচ্ছি।
তবুও তো মানুষ আমি!
আমারও অবসাদ হয়।
শোষণ করতে সহস্র লোক
ভালোবাসতে কেউ নেই।
নিংড়ে নিতে কত কত লোক
আলো হাওয়া দিতে কেউ নেই।
লোকে কবি হতে লেখা লেখে।
আমি কিন্তু বাঁচতে লিখি,
বাঁচাতে লিখি।
কেউ কেউ যন্ত্রণা ভুলতে
মদ গিলে।
আমি যন্ত্রণা ভুলতে
কবিতা লিখি।
তাহলে ভাবো,
আমিও কি আর কম মাতাল?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş