আর তুমি ডেকো না আমায় (Love)
A
0
Altın Yaprak
আড়চোখে চেয়ে চেয়ে
চোখ দিয়ে ছুঁয়ে ছুঁয়ে
অনেক ডেকেছো;
আর তুমি ডেকো না আমায়।
ডেকো না গো
আর তুমি ডেকো না আমায়।
না ডেকেই যদি এতো ডাক ডাকো
আর তুমি ডেকো না আমায়।
উঁচু বুকে হেসে হেসে
স্বপ্নে তুমি পাশে বসে
অনেক ডেকেছো;
আর তুমি ডেকো না আমায়।
ডেকো না গো
আর তুমি ডেকো না আমায়।
বিনা ডাকেই যদি তোমা মাঝে আমি
আর তুমি ডেকো না আমায়।
তিনশো তিপান্ন দিন পাশে পাশে ঘুরলেও
কখনো ডাকো নি তুমি।
হাহাকার বুকে
হ্যংলার মতো হাঁ করে চেয়ে থাকলেও
কখনো ডাকো নি তুমি।
জানি গো জানি
কত বড় নিষ্ঠুর তুমি।
কখনো ডাকবে না জেনেও
যদি এতো ডাক শুনি;
আর তুমি ডেকো না আমায়।
হেলে হেলে দুলে দুলে
ভরা গাঙে ঢেউ তুলে
অনেক ডেকেছো;
আর তুমি ডেকো না আমায়।
ডেকো না গো
আর তুমি ডেকো না আমায়।
© অরুণ মাজী
Painting: Thomas Kent Pelham
Bu şiiri puanla
Henüz puan verilmemiş