বাংলা আমার নয় (Amal)
A
0
Altın Yaprak
স্বেচ্ছা নির্বাসনে নির্বাসিত আমি
বাংলা আমার নয়।
ঘুম থেকে উঠে বাংলার সূর্য দেখি না
বাংলার ধূলি মাখি না
বাংলার ফুল শুঁকি না।
বাংলা আমার নয় গো, বাংলা আমার নয়।
বাংলা তোমাদের।
মাটির সাথে সেঁটে আছো যারা
ধূলির মেখে শুয়ে আছো যারা
কাদা মেখে স্বপ্ন দেখো যারা
বাংলার যন্ত্রণা বুকে
কেঁদে, বেঁচে আছো যারা।
তবুও,
এই সাত সমুদ্র পারে
আমার হৃদয় দ্বারে
থেকে থেকে সোঁদা মাটির গন্ধ ভেসে আসে
চাঁপার সুবাস ভেসে আসে
খোল করতাল খঞ্জনি ধ্বনি ভেসে আসে
বাংলা মায়ের সবুজ আঁচল উড়ে আসে।
তবুও, বাংলা আমার নয়।
স্বেচ্ছা নির্বাসনে নির্বাসিত আমি
বাংলা আমার নয়।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş