বাঁক পেরোলেই সুখের আবাস (Peace And Happiness)
A
0
Altın Yaprak
শ্বাসে নিলে শান্তি
প্রশ্বাসে পাবে প্রশান্তি।
শ্বাসে নিলে বিষ
জীবনে জ্বলবে অহর্নিশ।
সুখ-শান্তি পেতে চাই আমি
অথচ হিংসা-বিদ্বেষের শ্বাস নিচ্ছি আমি।
সুখ-শান্তি কি পাবো আমি?
শান্তির সাধনা করলে
মাতা গঙ্গার শীতল সলিল বইবে বুকে।
হিংসার সাধনা করলে
আগ্নেয়গিরির উগ্ন্যুত্পাত ঘটবে বুকে।
শান্তি খুঁজতে গিয়ে
হিংসার বুকে আশ্রয় কেন হে মানুষ
হিংসার বুকে আশ্রয় কেন তোমার?
© অরুণ মাজী
Painting: John William Godward
Bu şiiri puanla
Henüz puan verilmemiş