বাঁশরী
A
0
Altın Yaprak
কেউ শুনুক আর না শুনুক-
তুমি যদি বাঁশরী হও, তো কেবল বাঁশি বাজিয়ে যাও।
কেউ যদি না-ই বা শোনে-
তোমার আত্মা তো শুনবে।
রাতের নিঃস্তব্ধতা তো শুনবে।
-
সূর্যকে কখনো ধন্যবাদ জানিয়েছো তুমি?
কখনো তাকে ডেকে, একথালা পায়েস খাইয়েছো তুমি?
তবুও তো সে হতভাগা, তোমায় আলো দিতে ভুলে নি!
বাজিয়ে যাও গো, বাজিয়ে যাও।
তুমি যদি বাঁশরী হও, তো কেবল বাঁশি বাজিয়ে যাও।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş