বন্ধু গো লহ প্রণাম
A
0
Altın Yaprak
আমায় যে ভালোবাসো
সে আমায় ভালো হতে সাহায্য করো।
আমায় যে ঘৃণা করো
সে আমায় সাহসী হতে বাধ্য করো।
তোমরা
একজন প্রশান্তির বৃষ্টি
অন্যজন জ্বলবার আগুন।
বন্ধু গো,
তোমরা উভয়ই
পূজ্য আমার, পাথেয় আমার।
লহ প্রণাম তোমরা
হৃদয়ের অন্তঃস্থল হতে।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş