ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে (Chhunye Chhunye Bodle Dao Amake)
A
0
Altın Yaprak
এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
যেমন করে-
শিশির বদলে দেয় ক্ষুধার্ত ধরিত্রীকে।
তরঙ্গ বদলে দেয় তৃষ্ণার্ত বালুচরকে।
এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
আলতো করে ছুঁয়ে ছুঁয়ে
আপাদমস্তক বদলে দাও আমাকে।
তোমার রাঙা ঠোঁটের স্পর্শে
বদলে দাও লোভাতুর হৃদয়কে।
পাহাড় বুকের স্পর্শে
বদলে দাও কামাতুর পৌরুষত্বকে।
জ্যোৎস্না চোখের ঝিলিকে
বদলে দাও আত্মার সব আঁধারকে।
এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
যেমন করে-
ছেনির স্পর্শে
ভাস্কর বদলে দেয় পাথরের মৃত আত্মাকে।
তুলির স্পর্শে
শিল্পী বদলে দেয় রুক্ষ ক্যানভাসকে।
রঙের স্পর্শে
রামধনু বদলে দেয় বিষণ্ণ আকাশকে।
বড় পাপী আর নিষ্ঠুর আমি।
এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
তোমার কোমল বুকের স্পর্শে
বদলে দাও নষ্ট যৌবনকে।
তোমার ভেজা ঠোঁটের স্পর্শে
বদলে দাও কষ্টের জীবনকে।
তোমার নিতম্বের তরঙ্গে
বদলে দাও লক্ষ্যভ্রষ্ট স্বপ্নকে।
বদলে দাও হে সখী
বদলে দাও অসহায় এই বালককে।
স্রষ্টা আসনে বসাবো তোমায়
বদলে দাও ঘৃণ্য এই নরপশুকে।
ঈশ্বর জ্ঞানে অঞ্জলি দেবো চরণে
বদলে দাও নিষ্ঠুর এই পাপীকে।
এমনি বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
তোমার নারী স্তনের অমৃত দিয়ে
বদলে দাও মুমূর্ষু এই অধমকে।
বদলে দাও হে মালবিকা
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
© অরুণ মাজী
Painting: Pino Daeni
Bu şiiri puanla
Henüz puan verilmemiş