চিড়িং বিড়িং
A
0
Altın Yaprak
মানুষের জীবনে কি পরিহাস বলো?
তুমি কাউকে খুঁজছো
তোমার মনের মানুষ ভেবে।
আর অন্য কেউ তোমাকে খুঁজছে
তার মনের মানুষ ভেবে।
একই পথে বারবার হাঁটো তোমরা-
দেখা হয়, একটু হাসাহাসিও হয়;
অথচ কেউ কাউকে কখনো
কিছু জিজ্ঞেসও করো না!
এমনও তো হতে পারতো
যে তোমাদের মধ্যে কখনো একটা
চিড়িং বিড়িং কিছু একটা ঘটে যেতো!
চিড়িং বিড়িং এমনি ঘটে না গো
চিড়িং বিড়িং এমনি ঘটে না!
চিড়িং বিড়িং ঘটতে গেলে, কপালে-
শুক্রের দশায় বৃহস্পতি থাকতে হয়!
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
Bu şiiri puanla
Henüz puan verilmemiş