চন্দন অথবা হিঁজল?
A
0
Altın Yaprak
চন্দন কাঠ পুড়লে চন্দনের সুগন্ধ বেরুবে।
হিঁজল কাঠ পুড়লে হিঁজলের পচা দুর্গন্ধ বেরুবে।
এর অর্থ কি?
তুমি যদি চন্দনের মতো সুগন্ধযুক্ত হও,
যন্ত্রণায় পুড়লে-
তুমি পৃথিবীকে আরও বেশী সুগন্ধী অমৃত দেবে।
কিন্তু তুমি যদি হিঁজলের মতো দুর্গন্ধযুক্ত হও
যন্ত্রণায় পুড়লে
তুমি হিঁজলের মতো পচা দুর্গন্ধ ছড়াবে।
মানুষকে তুমি কি দাও
তাই বলে দেয় তুমি চন্দন অথবা পচা হিঁজল।
© অরুণ মাজী
Painting: Pino Daeni
Bu şiiri puanla
Henüz puan verilmemiş