চৌকাঠ পেরোলেই ছুঁতে পারি (Choukath Perolei Chhunte Pari)
A
0
Altın Yaprak
চৌকাঠ পেরোলেই ছুঁতে পারি
কিন্তু কেন ছুঁবো?
ছোঁয়া দেবে দেবে বলেও
যদি দাও নি কোনদিন
তবে কেন ছুঁবো?
বলো, তোমায় কেন ছুঁবো?
ছুঁতে চাইলেই বা কেন ছুঁবো?
ছুঁতে চেয়ে বুক ফাটলেই
বা কেন ছুঁবো?
ছুঁতে চাইবো,
তোমাকে ভীষণই ছুঁতে চাইবো
আলতো আলতো করে
তোমাকে গভীর ভাবে ছুঁতে চাইবো।
ছুঁয়ে দেবো, ছুঁয়ে দেবো ভেবে
রাতে অনেক স্বপ্নও দেখবো।
কিন্তু কেন ছুঁবো?
স্বপ্নে ভেবেছি বলেই ছুঁয়ে দেবো?
ছোঁয়া দেবে দেবে বলেও
যদি দাও নি কোনদিন
তবে কেন ছুঁবো
হাত দিয়ে না পারলেও
স্বপ্ন দিয়ে ছুঁতে পারি।
কিন্তু কেন ছুঁবো?
তবুও ছুঁতে চাইবো।
অন্তত একবার
লুকিয়ে লুকিয়ে হলেও ছুঁতে চাইবো।
একান্তে গোপনে গোপনে
অন্তত একবার
গভীর করে তোমাকে ছুঁবো।
কিন্তু কেন ছুঁবো?
আড়চোখে হেসে হেসে
আমার হাতটা নিয়ে
বুকে তোমার ধরলে না যদি;
তবে কেন ছুঁবো?
মন দিয়ে তো ছুঁয়েই রেখেছি।
তবে হাত দিয়ে কেন ছুঁবো?
তুমি না চাইলে, কেন ছুঁবো?
তুমি ভালো না বাসলে, কেন ছুঁবো?
তবে তুমি না চাইলেও
একবার, অন্তত একবার তোমাকে ছুঁবো।
দুষ্টু দুষ্টু করে, মিষ্টি মিষ্টি হাতে
অন্তত একবার তোমাকে ছুঁবো।
তোমার অনুমতি নেই মনে করেই
আপন গালে সজোরে থাপ্পড় মেরে
হাতটা সরিয়ে নেবো।
বুকে ব্যথা, চোখে জল নিয়ে
আপন গালে সজোরে থাপ্পড় মারবো।
"মালবিকা ভালো বাসে না গো
মালবিকা ভালো বাসে না"
আপন দুঃখে আপনি আপনি কেঁদে
নিজেকে দারুন যন্ত্রণা দেবো।
যে নারী ভালো বাসে না
তাকে কেন ছুঁবো?
যে মালবিকা ঘৃণা বুকে
চোখে হাসে;
তাকে কেন ছুঁবো?
ছোঁয়ার জন্য প্রাণ ফাটলেও
তাকে কেন ছুঁবো?
ছুঁতে চাইলেই ছুঁতে পারি
কিন্তু কেন ছুঁবো?
হে মালবিকা
এতো নির্মম নিষ্ঠুর যদি তুমি
তোমাকে কেন ছুঁবো?
তোমাকে ছুঁতে চেয়ে মরলেও
কেন ছুঁবো?
© অরুণ মাজী
Painting: Richard Johnson
Bu şiiri puanla
Henüz puan verilmemiş