দেবত্ব কোন পথে? (How To Cleanse Soul)
A
0
Altın Yaprak
সদ্য বৃষ্টি-ধোয়া গোলাপ বা রজনীগন্ধা
কোন ফুলকে দেখেছো?
কেমন দেখতে লাগে?
ঈশ্বর চরণে নিজের অপরাধ স্বীকার করে
তার চরণে বসে "অন্তর থেকে কাঁদার" পর
তোমাকেও বৃষ্টি-ধোয়া ফুলের মতো
সুন্দর স্নিগ্ধ আর পবিত্র লাগে।
ঈশ্বর আছে বা নেই, তা বড় কথা নয়।
বড় কথা হলো- কিছু একটাকে অজুহাত করে,
লোভ হিংসা ঘৃণা বিদ্বেষ ইত্যাদির বিষ থেকে
হৃদয়কে একটু একটু করে ধুয়ে ফেলা।
© অরুণ মাজী
Painting: Pino Daeni
Bu şiiri puanla
Henüz puan verilmemiş