দুষ্টু কবিতা

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
কেন যে লিখিনি আমি তোমার ঠোঁটের কবিতা! ছাঁইপাঁশ আমি অনেক লিখেছি কিন্তু কেন যে লিখিনি আমি তোমার ঠোঁটের কবিতা! কোন কবিতা এতো সত্য কথা কয়? বলো, কোন কবিতা এতো গূঢ় কথা কয়? এতো বাঙময় হয়? এতো হাস্যময় হয়? কোন কবিতা এতো হৃদয়ের কথা বলে? গুপ্ত গুপ্ত, নিষিদ্ধ ইচ্ছের কথা বলে? কোন কবিতা এতো আকাশের কথা বলে? রাতের কাব্য বলে? জ্যোৎস্নার গল্প বলে? কোন কবিতা এতো নদীর নৃত্যের কথা বলে? অরণ্যের হারানো ইতিহাসের কথা বলে? ধরিত্রীর গর্ভ যন্ত্রণার কথা বলে? এতোদিন ছাঁইপাঁশ আমি অনেক লিখেছি; কিন্তু কেন যে লিখিনি আমি তোমার ঠোঁটের কবিতা! তোমার চেরি ঠোঁটের টকটকে লাল কবিতা তোমার রাঙা ঠোঁটের রামধনু কবিতা তোমার গোলাপ ঠোঁটের ভ্রমর কবিতা তোমার আগুন ঠোঁটের শ্মশান কবিতা তোমার মিষ্টি ঠোঁটের চাটনি কবিতা! ছাঁইপাঁশ, ছাঁইপাঁশ আমি অনেক লিখেছি; কিন্তু কেন যে লিখিনি আমি তোমার ঠোঁটের কবিতা! তোমার পুরু ঠোঁটের সরু কবিতা লাল ঠোঁটের সবুজ কবিতা তৃষ্ণার্ত ঠোঁটের আর্ত কবিতা! যা লিখেছি, সবই ছাঁইপাঁশ লিখেছি। কিন্তু কেন যে লিখিনি আমি তোমার ঠোঁটের কবিতা! তোমার মুক্ত ঠোঁটের গুপ্ত কবিতা আবেশী ঠোঁটের নিষিদ্ধ কবিতা ডাগর ঠোঁটের কামড় কবিতা ভিজে ঠোঁটের স্যাঁতসেঁতে কবিতা পিচ্ছিল ঠোঁটের চটচটে কবিতা। কেন যে লিখিনি, কেন যে লিখিনি আমি- তোমার ঠোঁটে, আমার ঠোঁটের দুষ্টু কবিতা! © অরুণ মাজী Painting: Eduard_Friedrich_Leybold

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.