এ মহাবিশ্ব সুরময় (E Mohbishwo Surmoy)
A
0
Altın Yaprak
ছন্দবদ্ধ এ সৃষ্টি
এ মহাবিশ্ব সুরময়।
দিনের পরে রাত
রাতের পরে দিন।
জোয়ার শেষে ভাঁটা
ভাঁটার শেষে জোয়ার।
দুঃখ শেষে আনন্দ
আনন্দ শেষে দুঃখ।
তালে তালে আকাশ মেঘে ঢাকে
তালে তালে বৃষ্টি হয়।
ছন্দে ছন্দে নদী হাঁটে
ছন্দে ছন্দে বজ্র ডাকে।
সারা সৃষ্টিই এক মহা বাদ্যযন্ত্র।
তার অসীম সংখ্যক তারে
অসীম সংখ্যক সুর।
কিন্তু সংগীত কেবল একটাই।
কি সেই মহাসংগীত?
কেউ কি শুনেছে সেই মহাসংগীত?
© অরুণ মাজী
Painting: John Toone
Bu şiiri puanla
Henüz puan verilmemiş