ঈশ্বর ও মা

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
(মায়ের ভালোবাসার টানে ছেলে স্বর্গ থেকে মায়ের সাথে দেখা করতে এসেছে। পড়ুন সেই কথোপকথন।) - - - - - - - 'মাগো, তুমি কাঁদছো কেনো মা'? খোকা! চকিতে ফিরে আমি দেখি, হাতের কাজ- সবই ফেলে রাখি। তুই চলে গেলি, আমি কাঁদবো না! বড় যে কষ্ট এ হৃদয়ে, সোনা। বড় হাহাকার এ আহত পরাণে- তাই তো এতো শূন্যতা; আমার এ গহনে। তুই চলে গেলি- আমি কাঁদবো না? 'মাগো, আমারও বড় কষ্ট যে মনে; ভগবান দাদা- তার দয়ার হাত ধরি নিয়ে গেলেন আমায়- তার স্বর্গপুরী। তবুও মা- তুমি ছাড়া বড় কষ্ট এ প্রাণে।' 'স্বর্গপুরী অনবদ্য; অনবদ্য- সে ধাম ভগবান দাদার- নিগুঢ় ভালোবাসা হাসি ঠাট্টা আর- যতো তামাশা; তবুও মা- তুমি ছাড়া কাঁদেএ প্রাণ।' 'তুমি ছাড়া মা-গো, স্বর্গও যে যন্ত্রণা। তাই- ভগবান দাদারে মিনতি করে তার হাতে-পায়ে- বহু করে ধরে এলাম আমি- দেখতে তোমায় মা।' ওরে পুত্র আমার- হৃদের হৃদয় আমার তুই বিনা- এ মুমূর্ষু ক্ষুদ্র জীবন- নরকের যন্ত্রণা- ভীষণ যেমন। ধন্য আমি; বড় করুণা যে ''তার''! তুই ছোট্ট কুঁড়ি- নিষ্পাপ এক চন্দ্রসম। উন্মাদ মানুষের- বন্দুকের গুলি উড়িয়ে দিল- তোর মাথার খুলি। সেই থেকে জীবন আমার- শত মৃত্যু সম। করুণার সে ভগবানে- প্রাণ আমার। তবুও আমায় কেন, এতো বড় আঘাত? এ যে বিনা মেঘে- ভীষণ বজ্রপাত; তবুও ভগবানে-ই, প্রাণ ধায় আমার। তবুও অভিমানী আমি, হে করুনাময়- কেড়ে নিলে তুমি আমার হৃদের হৃদয় কেড়ে নিলে তুমি; আমার সকল সঞ্চয়। অভিমানী; তবুও পুজি- তোমায় দয়াময়। 'মা-গো, কেঁদোনা না তুমি; কেঁদোনা। ভগবান দাদা- বলেছে আমায় চুপি চুপি করে তুমি মহিয়সী; স্বর্গে যাবে এ ধরণী ছেড়ে। আমি যে মরি মা, তুমি আর কেঁদো না।' 'আজ তবে যাই মা, বড় দেরি হয়। ভগবান দাদা অপেক্ষায়, বড় চিন্তায় নিশ্চয়। তোমার-ই মতো হৃদয় তার; জেনো- নিশ্চয়। আজ যাই মা, আজ যে বড় দেরি হয়।' 'মাগো অনুমতি দাও, এখন তবে যাই।' দেবো না; দেবো না অনুমতি। পুত্র ওরে- কেমনে যাবি তুই, এই হতভাগিনীরে ছেড়ে? চলে যাবি? যা। যা তবে। আমার দুঃখ নাই। চলে গেলি বাছা আমার; আমার পরাণ কাঁদায়ে। কাঁদবো না, আমি কাঁদবো না, আমি করুনা মাগি প্রভুর সৃষ্টি যে তুই; তুই শুধু প্রভুর-ই লাগি। তবুও তুই- যাস না বাছা আমার পরাণ কাঁদায়ে। © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.