এই আছি বেশ আছি (দ্বিতীয় খন্ড)
A
0
Altın Yaprak
এই আছি বেশ আছি।
তিন ভাগে মরে গিয়ে
এক ভাগে বেঁচে আছি।
নয় যুদ্ধে হেরে গিয়ে
এক যুদ্ধে জিতে আছি।
এই আছি বেশ আছি।
ভেবে ভেবে কেঁদে কেঁদে
অভিমানে বেঁচে আছি।
নাই বা ভালো বাসলো কেউ
তবুও আমি বেশ আছি।
এই আছি বেশ আছি।
অভিমানে অভিমানে
কষ্ট বুকে বেঁচে আছি।
কষ্টে কষ্টে জ্বলে জ্বলে
সূর্য দেবতা হয়ে গেছি।
এই আছি বেশ আছি।
কপাল পুড়া ক্যাবলারাম
খেয়ে পরে বেশ আছি।
জ্যোৎস্না রাতে তারা গুনে
স্বপ্নে সম্রাট সেজে আছি।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş