এক্কেবারে আলতো করে
A
0
Altın Yaprak
আলতো করে
এমন করে ছুঁয়ে দাও আমাকে
যেন তুমি ছোঁও নি আমাকে।
এক্কেবারে আলতো করে।
যেমন করে-
ঘাসের বুকে শিশির ঝরে
পবন স্পর্শে পাতা নড়ে
প্রেম স্পর্শে পতিতার পাপ মরে।
আলতো করে
এমন করে দেখো আমাকে
যেন তুমি দেখোনি আমাকে।
এক্কেবারে লুকিয়ে লুকিয়ে
এক পলকে, আড়চোখে।
যেমন করে-
বিদ্যুৎ চোখে আকাশ, ধরিত্রী দেখে।
মরণ চোখে মানুষ, জীবন দেখে।
প্রেম চোখে মানুষ, ক্ষমা দেখে।
আলতো করে
এমন করে ভালোবাসো আমাকে
যেন তুমি ভালোবাসো নি আমাকে।
এক্কেবারে গোপনে গোপনে
কেবল রাতে, স্বপনে স্বপনে।
যেমন করে-
মেঘ ছায়, আলোর আড়ালে।
স্বপ্ন ছায়, মনের আড়ালে।
তৃষ্ণা ছায়, ঘোমটার আড়ালে।
আলতো করে
এমন করে ছুঁয়ে দাও আমাকে
যেন তুমি ছোঁও নি আমাকে।
এক্কেবারে আলতো করে।
ভীষণ, ভীষণই আলতো করে।
© অরুণ মাজী
Paintings: Jlues Breton
Bu şiiri puanla
Henüz puan verilmemiş