ঘৃণা আমিও করেছি কিন্তু.....(Love And Hatred)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
ভালোবাসতে না চাইলেও মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসার যোগ্য না হলেও, মানুষকে ভালোবাসতে হবে। কেন? কারন- মানুষের আর কোন উপায় নেই। শত্রুকেও যদি তুমি ভালোবাসো, তোমার সেই শত্রু একদিন তার মত পরিবর্তন করে, তোমার বন্ধু হবে। কিন্তু তুমি যদি তাকে ঘৃণা করো, সে কি কখনো তোমার বন্ধু হবে? কজনকে ঘৃণা করবে তুমি? যত বেশি লোককে ঘৃণা করবে তুমি, তোমার বান্ধব পরিধি তত কম হতে থাকবে। তোমার পৃথিবী তত ছোট হতে থাকবে। তোমার আনন্দের কারন তত কম হতে থাকবে। তোমার দুঃখ আর একাকীত্ব তত বাড়তে থাকবে। ভালোবাসাই কেবল ভালো কিছু সৃষ্টি করতে পারে। গঠনাত্মক কিছু করতে পারে। ঘৃণা, আরও বেশি ঘৃণা হিংসা আর দাঙ্গার জন্ম দেয়। তোমার নিজস্ব হৃদয়কে রক্তাক্ত করে। তোমার পরিবারকে রক্তাক্ত করে। তোমার দেশকে রক্তাক্ত করে। তোমার পৃথিবীকে রক্তাক্ত করে। ঘৃণা আমিও করেছি। কিন্তু দেখেছি- তাতে আমি নিজেই রক্তাক্ত হয়েছি বেশি। অন্যকে ঘৃণা করে নিজেই যন্ত্রণা পেয়েছি বেশি। যে পথ আমাকে যন্ত্রণা দেবেই, সেই পথে বারবার আমি হাঁটবো কেন? তাই পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছি আমি। তোমরা ভালো থেকো। ডাঃ অরুণ মাজী / সিডনি © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.