হয়তো তোমাকে ভালোবাসিনি কোনদিন (Malobika)
A
0
Altın Yaprak
হয়তো তোমাকে
ভালোবাসিনি কোনদিন।
দিতে পারি নি
সেই ফুলটি
যেটি তুমি
স্বপ্নের মধ্যে চেয়েছিলে।
কেবল গোপনে গোপনে
চেয়ে চেয়ে
দেখেছি তোমায়।
কিন্তু দেখাকে কখনো
ভালোবাসা বলে না।
জানি।
তুমিও তা জানো।
চোখের মধ্যে যে ভালোবাসা
আঁকা দরকার ছিলো
সে ছবি আঁকতে পারি নি আমি।
তুমিই বলো
আমি কি শিল্পী
যে আঁকবো?
চোখের মধ্যে যে ভালোবাসা
তা নারী আঁকতে পারে
পুরুষ নয়।
কিন্তু ইচ্ছে কি হয় না
চোখ দিয়ে ভালোবাসা এঁকে
তোমাকে ভালোবাসি?
অনেক অনেক ভালোবাসি।
হয়।
অনেক অনেক ইচ্ছে হয়।
কিন্তু পারি না।
তাই তোমার চোখকে ভেবেছি
আমার চোখ।
তোমার হৃদয়কে ভেবেছি
আমার হৃদয়।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş