জীবের স্বরূপ(What Is Life)
A
0
Altın Yaprak
রিক্ত আমি তিক্ত নই
আমি অমৃত নির্যাস।
দীন আমি হীন নই
আমি পুষ্প সুবাস।
ছিন্ন আমি ভিন্ন নই
আমি প্রকৃতি প্রকাশ।
অন্ধ আমি কানা নই
আমি ঈশ্বর প্রকাশ।
ক্ষুদ্র আমি মিথ্যে নই
আমি সত্যের স্বরূপ।
উদ্বায়ী আমি মৃত নই
আমি পরমাত্মার মুখ।
© অরুণ মাজী
Painting: Christiane Vleugels
Bu şiiri puanla
Henüz puan verilmemiş