জয় পরাজয় অমৃত ও মৃত্যু (Inspiration)
A
0
Altın Yaprak
চরৈবেতি চরৈবেতি
চলতে থাকো হে মানুষ চলতে থাকো।
দৌড়তে না পারলে হাঁটতে থাকো।
হাঁটতে না পারলে হামাগুড়ি দাও।
হামাগুড়ি দিতে না পারলে পেট ঘষে যাও।
কিন্তু থেমো না।
চলার নাম জীবন। থামার নাম মৃত্যু।
পৃথিবীর ঘূর্ণনকে কখনো থেমে যেতে দেখেছো?
সূর্য ডুবে গেলে তাকে হারিয়ে যেতে দেখেছো?
ভাঁটা শেষে জোয়ারকে কখনো পথ হারাতে দেখেছো?
তারা কেউ যদি হারিয়ে যায় নি
তো তুমি হারাবে কেন?
বিশ্রাম নাও। কিন্তু থেমো না।
কাঁদো। কিন্তু হাসতে ভুলো না।
পা ভাঙো। কিন্তু নাচ বন্ধ করো না।
ক্ষণিকের অস্ত চির অস্ত নয়।
দু দশ বারের হার চির পরাজয় নয়।
পরাজয় হলো
ভয় পেয়ে পালিয়ে যাওয়া।
পরাজয় হলো
স্বপ্ন দেখতে ভুলে যাওয়া
হাসতে ভুলে যাওয়া
ভালোবাসতে ভুলে যাওয়া।
অমৃতের সন্তান মানুষ তুমি
মরার আগে মরবে কেন?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş