কার তুমি? কে তোমার? (Kar Tumi? Ke Tomar?)
A
0
Altın Yaprak
কার তুমি? কে তোমার?
যে বাতাস ছুঁয়ে গেলো তোমায়
সে কি আর ফিরবে আবার?
যে আলো মেখে গেলো তোমায়
সে কি আর ফিরবে আবার?
সময়ও চলে গেলো দূরে
কোন এক অস্পষ্ট অতীতের দ্বারে।
সেও কি কখনো ফিরবে আবার?
চৈতি চৈতি আর চৈতি
দিনরাত কেবল চৈতি আর চৈতি।
সে বড় কাছের তোমার
তাই না?
জিজ্ঞেস করো তো ওকে
সে কি যাবে মরণ দেশে
তোমা সাথে, পাশে পাশে?
কার তুমি? কে তোমার?
ওঃ স্মৃতি রানীর কথা বলছো!
জিজ্ঞেস করো তো ওকে
সেও কি তোমার?
কালের স্রোতে, একদিন সেও ধুয়ে যাবে
তোমার জীবন হতে।
কার তুমি? কে তোমার?
তোমার এ দেহ রূপ যৌবন
সেও কি তোমার?
মরণে, মিশে যাবে তুমি নক্ষত্র বুকে
তোমার রুগ্ন কঙ্কাল দেহ ফেলে।
তবে কার তরে
এ ক্রোধ হিংসা যুদ্ধ তোমার
হে মানুষ;
কার তরে, এ ক্রোধ হিংসা যুদ্ধ তোমার?
© অরুণ মাজী
Painting: Vladislav Nagornov
Bu şiiri puanla
Henüz puan verilmemiş