কবে একটু মানুষ হবো আমরা? (Primary Identity)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
দুঃখের কথা কি জানো? আমরা বিজেপি হয়েছি, তৃণমূল হয়েছি, কমিউনিস্ট হয়েছি, হিন্দু হয়েছি, মুসলমান হয়েছি, ব্রাহ্মণ হয়েছি, ক্ষত্রিয় হয়েছি, পন্ডিত হয়েছি, নেতা হয়েছি, গায়ক ইত্যাদি, সবই হয়েছি। আমরা শুধু মানুষ হতে পারি নি। অথচ আমাদের জন্মগত মৌলিক পরিচয় কি? আমরা মানুষ। আমাদের সেই মৌলিক ধর্মই আমরা ভুলে গেছি। কনে দেখতে এসে, আমরা কনের বেনারসি শাড়ির রঙে মজে আছি। কনের মুখ দেখতে আর চাইছি না। মানুষ হতে এসে আমরা হিন্দু বা মুসলমান আবরণে মজে আছি। মানুষ হতে আর চাইছি না। কমিউনিস্ট কর্মী মরলে আমরা বলি "বেশ হয়েছে"। অথচ তৃণমূলকর্মী মরলে আমরা আন্দোলন করি- "এ হত্যার প্রতিশোধ চাই আমরা।? " কেন? তৃণমূল কর্মী মানুষ, কমিউনিস্ট কর্মী মানুষ নয়? বলতে পারো, কবে একটু মানুষ হবো আমরা? note by Arun Maji Painting by Jia Lu

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.