কবির প্রশ্ন (Kobir Proshno)
A
0
Altın Yaprak
কতটা ভালোবাসলে
একটা পুরুষ নিঃসঙ্গ হয়?
কতটা ভালোবাসলে
পুরুষের স্বপ্ন
স্মৃতি ভারে নুব্জ, একটু অবসাদ হয়?
কতটা ভালোবাসলে
জীবন- গলার একটা ফাঁস হয়?
কতটা ভালোবাসলে
স্বপ্ন এক টুকরো মিষ্টি মৃত্যু হয়?
কতটা ভালোবাসলে
অক্ষয় অমর একটা কবিতা হয়?
কতটা উন্মাদ প্রেমিক হলে
কবি- নির্লজ্জ এক উলঙ্গ হয়?
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
Bu şiiri puanla
Henüz puan verilmemiş