কে রাজা, কে ভিখারী?
A
0
Altın Yaprak
ভালোবাসাই হলো একমাত্র মহৌষধি।
সর্ব্বদা, সর্ব্বস্থানে, সর্ব্বরোগের নিরাময় সে।
ভালোবাসা- পেলে শক্তি বাড়ে,
দিলে সাহস বাড়ে।
ভালোবাসা পেতে গেলে
আগে দিতে হয়।
দিতে ইচ্ছে না করলেও
দিতে হয়।
বুকে আহতের আর্তনাদ নিয়েও
দিতে হয়।
ভালোবাসা আর অঙ্কশাস্ত্র
বৈমাত্রেয় ভাই- একে অপরকে মানে না তারা।
সূর্য তোমাকে এতো ভালোবাসে যে
তোমাকে আলো দিতে দিতে,
নিজে- পুড়ে, ছারখার হয় সে।
তবুও তাকে কখনো, গাঁট গুনে
তার দেওয়া ঋণের হিসেবে রাখতে দেখেছো?
কেবল দিয়েই গেলো সে;
পাওয়া না পাওয়ার হিসেব, কখনো করে নি সে।
যে নেয়
সে দুর্বল, আর ভিখারী।
যে দেয়
সে সম্রাট, সর্ব্ব শক্তিশালী।
সত্যিই ধনী যদি তুমি
তবে দুর্বল নিঃস্বের মতো
হাত পেতে ভিক্ষা করো কেন?
সূর্য যেখানে নিয়তি তোমার
জোনাকি তুমি হবে কেন?
© অরুণ মাজী
Painting: Edmund Blair Leighton
Bu şiiri puanla
Henüz puan verilmemiş