কেমন রাজা তুমি?
A
0
Altın Yaprak
যার অনেক আছে, সে রাজা বা বড় মানুষ নয়।
যে দিতে পারে, সে-ই উঁচু এক রাজা, বড় এক মানুষ।
রাস্তার এক ভিখারী যদি, ক্ষুধার্ত এককুকুরকে
তার ভাগের এক টুকরো রুটি খাওয়াতে পারে;
সেও তবে পূজ্য এক রাজা, নমস্য এক মানুষ।
অন্যদিকে, কেউ বিশ্বের সর্ব্বশ্রেষ্ঠ ধনী, বা বিখ্যাত
বা ক্ষমতাশালী হতে পারে। কিন্তু সে যদি ক্ষুধার্তকে দেখে
মুখ ফিরিয়ে নেয়, বা সে যদি দুর্বল দরিদ্র্যকে সন্মান না
করে; তাহলে তাকে রাজা বলা তো দূরের কথা,
তাকে আমি ফেতি কুত্তা বলেও সম্বোধন করবো না।
জোঁকের মতো শুষবে, ভিখারীর মতো হাত পাতবে,
চোরের মতো চুরি করবে, তো কেমন রাজা তুমি?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş