কিছু একটা দিও (Kichhu Ekta Dio)
A
0
Altın Yaprak
ভালোবেসে ভালোবাসবে না জানি।
তবে না হয়
ঘৃণা করে ভালোবেসো।
মনে করতে মনে করবে না জানি।
তবে না হয়
আনমনেই মনে করো।
দুরুদুরু বুকে অপেক্ষা করবে না জানি।
তবে না হয়
নির্লিপ্ত আলস্যেই অপেক্ষা করো।
তবুও করো। কিছু একটা করো।
আমার জন্য কিছু একটা করো।
আড়চোখে না হয় পাখিই দেখো।
পাখির পিছনে লুকিয়ে ভাববো
তুমি কেবলআমাকেই দেখো।
তোমার কোমল হাতে না হয়
ফুলই ছুঁয়ো।
পুষ্প স্পর্শে তোমার স্পর্শ মেখে
ভাববো-
তুমি না হয় আমাকেই ছুঁয়েছো।
তবুও ছুঁয়ো। একটু অন্তত ছুঁয়ো।
নরম গরম বুক দিয়ে
কোমল করে একটু ছুঁয়ো।
বুকে আমার দামামা বাজিয়ে
ঘষে ঘষে একটু ছুঁয়ো।
সখী গো
তোমাকে দেখেই তো সদানন্দ আমি।
তাই না হয় একটু দেখতেই দিও।
প্রকাশ্যে বা লুকিয়ে লুকিয়ে
কোন না কোন ভাবে দেখতে দিও।
প্রকাশ্যে যদি লজ্জা তোমার
তবে লুকিয়ে লুকিয়ে দেখতে দিও।
আমাকে ছুঁতে যদি কার্পণ্য তোমার
তবে তোমার স্পর্শ ধন্য
ফুলকেই একটু ছুঁতে দিও।
তবুও দিও। তোমার কিছু একটা দিও।
তোমার শস্যক্ষেতের একটু স্পর্শ দিও
বাগানের একটু সুগন্ধ দিও। মেঘের একটু বৃষ্টি দিও।
রাতের একটু জ্যোৎস্না দিও। নদীর একটু কলরব দিও।
তবুও দিও। তোমার কিছু একটা দিও।
© অরুণ মাজী
Painting: Morteza Katouzia
Bu şiiri puanla
Henüz puan verilmemiş