কোনটা কাজ, কোনটা অকাজ? (Konta Kaaj, Konta Okaj?)
A
0
Altın Yaprak
দেখো তো
একটু রোগা হয়েছি কিনা!
দাড়ি আমার কাঁচাই আছে
তাই না?
সাদা চুলের কথা বলছো?
ওতো মাত্র কয়েকটা।
বাবলুর চুল তো পেকে শন দড়ি!
যদিও
ওর চেয়ে আমি তিন বছরের বড়।
জানো?
বারোটা ডন মেরেছি আজ।
বাথরুমে, লুকিয়ে লুকিয়ে।
ভাবছি
এবার থেকে কেবল
ক্যারট জুস্ আর আপেল খাবো।
আইডিয়াটা ব্যাপক,
তাই না?
কই, কিছুই বলছো না যে!
বলো, এসব কার জন্য করা?
বলি- কার জন্য?
বিছানায়
তুমিই তো অভিযোগ করো-
আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছি!
অথচ
এখন কোন কথা নেই তোমার!
আচ্ছা
দিনগুলো সব
কেমন করে পালিয়ে গেলো
তাই না?
ভাবছি- এবার থেকে
রাতের খাওয়া সেরে
তুমি-আমি ছাদে গিয়ে দাঁড়াবো।
আবার আমরা-
চাঁদ দেখবো, আকাশ মাপবো
নক্ষত্র গুনবো।
কাজে কাজে
কেবল অকাজ করেছি আমরা!
এবার আমরা
অকাজের মধ্যে
সত্যিকারের কাজ খুঁজবো।
© অরুণ মাজী
Painting Xie Chuyu
Bu şiiri puanla
Henüz puan verilmemiş