কর্মযোগ

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
জীবনের পথে হাঁটছো, অথচ দেখছো যে- সে পথে কোন কাঁটা নেই; সে পথে কেবল গোলাপ আর গোলাপ! থামো হে বন্ধু, থামো এখনই। এখনই বসে ভাবো- 'এ পথ ঠিক পথ তো? এ পথ নরকের পথ নয় তো'? যে সুন্দরের বুকে কাঁটা নেই সে ছদ্মবেশী নরক! যে নারীর বুকে বিষ নেই সে ছদ্মবেশীনী মায়াবিনী! যা কিছু সুন্দর আর নির্মল এ ধরিত্রীর তার বুকে কাঁটা থাকবেই। যা কিছু মঙ্গলময় আর নিরাময় প্রদায়ক তার যাত্রাপথ ভয়ঙ্কর হবেই। কে জানে কত সমুদ্র ঘাম আর কত সমুদ্র রক্ত ঝরিয়ে কত সহস্র বছর ধরে, ঈশ্বর- এ মহাবিশ্ব গড়েছিলেন! যারা বিশ্বাস করে- ঈশ্বর এক নখের আঁচড়ে এ মহাবিশ্ব গড়েছিলেন আমি তাদের দলের কেউ নই। আমি কর্মযোগী, তাই বিশ্বাস করি ঈশ্বরও এক কর্মযোগী ছিলেন! যে যন্ত্রণা ঈশ্বর নিজে ভোগ করেন নি সে যন্ত্রণা- ঈশ্বর মানুষকে দেন নি। যে মা নিজে, অনাহারে আগে ভোগে নি সে মা তার সন্তানকে অনাহারে ভোগায় নি। ঈশ্বরকে বিশ্বাস করো অথচ কর্মে বিশ্বাস করো না- সে বিশ্বাস, ছদ্ম ঈশ্বর বিশ্বাস নয় তো? © অরুণ মাজী Painting: William-Adolphe Bouguereau

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.