লহ প্রণাম আমার (Loho Pronam Amar)
A
0
Altın Yaprak
কেবল
তোমাদের ভালোবাসার উপর ভর করে
একটু একটু করে
পশুত্ব থেকে মনুষত্বের দিকে
এগিয়ে যাচ্ছি আমি।
আমার যা কিছু ভালো
তা সবই তোমাদের হৃদয়ের অমৃত দিয়ে তৈরী।
আমার নিজের বলে
কোন কিছু নাই।
তোমাদের হৃদয়ের স্পন্দনগুলোকেই
কবিতার আকারে
ফিরিয়ে দিই আমি।
হে বন্ধু, হে ঈশ্বর প্রেরিত দেবদূত
লহ প্রণাম আমার।
(অরুন মাজী)
Painting: Zinaida Serebriakova
Bu şiiri puanla
Henüz puan verilmemiş