মা (Mother)
A
0
Altın Yaprak
মাকে মনে করলেই
আমার আকাশ মনে পড়ে
সাগর মনে পড়ে
পাহাড় মনে পড়ে।
আমার মায়ের
আকাশ সমান ভালোবাসা
সাগর সমান গভীরতা
পাহাড় সমান সহনশীলতা।
ঈশ্বর মানুষকে বড় ভালোবাসেন।
তাই তিনি
আকাশ সাগর আর পাহাড়কে একত্র করে
মানুষের জন্য
মা গড়েছেন।
হে পরম করুণাময় ঈশ্বর,
তোমার অন্তহীন ভালোবাসা
আমার মায়ের মধ্য দিয়ে
দিনরাত অনুভব করি আমি।
যখন আমি মাকে পূজা করি
আসলে আমি
তোমারই পূজা করি।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş