মালবিকা অমল আর কাজল চোখ (Malobika Amal Aar Kajol Chokh)
A
0
Altın Yaprak
বলো তো
কাকে বেশি ভালোবাসি?
তোমাকে?
অথবা তোমার চোখকে?
মজার কথা কি জানো মালবিকা?
তোমাকে ভালোবাসলে
তোমার চোখকে ভালোবেসে ফেলি।
আর তোমার চোখকে ভালোবাসলে
তোমায় ভালোবেসে ফেলি।
বলো তো
কোনটা আসল তুমি?
তুমি?
অথবা তোমার চোখ?
তোমার চোখকে দেখলে
তোমাকে দেখি।
আবার তোমাকে দেখলে
তোমার চোখকেদেখি।
কে জানে
তোমার সাথে
তোমার চোখের কোন তফাৎ আছে কিনা!
তোমার চোখ ছাড়া তুমি,
তুমি নও।
আবার তুমি ছাড়া তোমার চোখ,
সেও তুমি নও।
তবুও কেন জানি না
কখনো আমি, তোমায় ভালোবাসি।
কখনো আবার
তোমার কাজলচোখ ভালোবাসি।
© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko
Bu şiiri puanla
Henüz puan verilmemiş