মালবিকা অমল ও প্রেম প্রবাহ (Amal)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
এমনও একদিন আসবে, যেদিন তোমার চোখ আমায় খুঁজবে হৃদয় একটু কাঁদবে স্মৃতি একটু ব্যথা পাবে। ইচ্ছে তো করে সেদিন কাছেই থাকি তোমার। কিন্তু নাহঃ সেদিন আমি থাকবো না। আমি তখন দূরে। অনেক দূরে। কোথায়? জানি না। জানি না গো জানি না। অবশ্য এমন নয় যে আমার ভালোবাসা সেদিন মরে যাবে। আমার ভালোবাসা সেদিনও এমনি করেই বেঁচে থাকবে কিন্তু ফিরতে সে পারবে না। অন্য গন্তব্যে সে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে যাবে ফিরতে চাইলেও ফিরতে সে পারবে না। সবই চলমান হে মালবিকা সবই চলমান। জন্ম মৃত্যু প্রেম দুঃখ সময় সবই প্রবাহমান। মহাকালের স্রোতে বয়ে যাওয়া নৌকা কখনও কি পুরানো ঘাটে ফিরতে পারে? © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.